তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফুলপুর উপজেলায় দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি বেলা সাড়ে ১১টায় উপজেলায় উপস্থিত হন ।
এরপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন সহ ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, উপজেলা পরিষদ চত্বরের বিজয় মঞ্চ উদ্বোধন সহ থানা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সকল অফিসারদের সাথে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়াও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক, ভিক্ষুক পূর্ণবাসনের ছাগল ও কৃষি সামগ্রী বিতরণ সহ নানা কার্যক্রমে অংশ নেন তিনি। পরিদর্শনের সময় প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান প্রথমে ফুল দিয়ে বরণ করেনেন ডিসি মহোদয়কে।
এ সময় সাথে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুরের সার্কেল (সহকারী পুলিশ সুপার) রাকিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান রাশেদ, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পিআইও বেগম শাহীন, উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার রায়হান রনি, প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধর, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রাজনৈতিক নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

