Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু

প্রতিবেদক
Dhaka Office
এপ্রিল ১৪, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সাত মাস বয়সী ওই শিশুটি মারা যায়। এ নিয়ে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা জানান, গত ১১ এপ্রিল জামালপুর থেকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়া ও হৃদরোগজনিত জটিলতায় ভুগছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত ৭৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।