Durnitibarta.com
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জলাতঙ্ক প্রতিরোধে ফুলপুরে কুকুর-বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
Mym Office
মে ৩, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
মরণব্যাধি জলাতঙ্ক রোগ প্রতিরোধে ময়মনসিংহের ফুলপুরে মালিকবিহীন (বেওয়ারিশ) কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ মে) সকালে ফুলপুর পৌরসভার আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোঃ শফিকুল ইসলাম শফিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন এলাকায় মালিকবিহীন কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়।
পৌরসভার প্রশাসক মোঃ শফিকুল ইসলাম শফিক বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, যা আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়াতে পারে। বিশেষ করে কুকুর ও বিড়ালের মাধ্যমে এ রোগ বেশি বিস্তার লাভ করে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় এসব প্রাণীকে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।