Durnitibarta.com
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর হতে নানার বাড়ি ময়মনসিংহের ফুলপুরের রূপসী ইউনিয়নের পাইসকা গ্রামেতে বেড়াতে এসে আনিউল রহমান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। সোমবার (১ জুন) দুপুর ২টার দিকে পরিবারের সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় আনিউল। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আনিউলকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠায়। পরে নিহতের পরিবার থানায় এসে একটি অপমৃত্যু মামলা দায়ের করুন।