Durnitibarta.com
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২

Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট ও ২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ১০টার দিকে ফুলপুর থানার একটি চৌকস দল উপজেলার দ্বারাকপুর গ্রামে অভিযান চালায়। স্থানীয় মো. এরশাদ মিয়ার বাড়িতে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে মো. এরশাদ মিয়া (৩৫) ও মো. হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে এরশাদ মিয়ার বসতঘরের খাটিয়ার তোষকের নিচ থেকে ৮টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং ২ পুরিয়া হেরোইন জব্দ করে পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, মাদক উদ্ধারের এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-১৯, তারিখ: ২৯ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।