Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় অনলাইন জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু

প্রতিবেদক
জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ
জুন ৫, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

‎ময়মনসিংহের ভালুকায় অনলাইন জুয়া ও মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন তিনি। এ সময় সমাজকে মাদক ও অনলাইন জুয়ার অভিশাপ থেকে মুক্ত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন।

‎ফখরউদ্দিন আহমেদ বলেন, যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে মাদক ও অনলাইন জুয়া। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সঠিক তথ্য দিয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে পারলে তথ্যদাতাকে যথাযথভাবে পুরস্কৃত করা হবে।

তিনি আরও বলেন, মাদক ও জুয়ামুক্ত ভালুকা গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

স্থানীয়ভাবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।