Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৩

Link Copied!

ময়মনসিংহ তারাকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত সহ আহত হয়েছে আরো ৩ জন। উক্ত ঘটনাটি ঘটে শুক্রবার(৫ জুন) রাত ৮টায় ময়মনসিংহ টু শেরপুর মহাসড়কের তারাকান্দা গোয়াতলা শশা বাজার নামক স্থানে।

নিহত অটো রিক্সা ড্রাইভার আ: কদ্দুছ(৫৫) তারাকান্দার কাকনি ইউনিয়নের গোয়াতলা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

গুরুতর আহতরা হলেন, মৃত আতাউর রহমানের ছেলে অটো ড্রাইভার লাল মিয়া(৪৫), বাদশা মিয়ার স্ত্রী মারজিয়া (৩৫), ও তার শিশু মেয়ে মাফিয়া আক্তার (৬) উভয় তারাকান্দার গোয়াতলা শশা বাজার এলাকার।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে দ্রুতগামী ছেড়ে আসা একটি এ্যাম্বুলেন্স তারাকান্দাগামী একটি অটো রিক্সাকে মুখোমুখি ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই অটোর ড্রাইভার আব্দুল কুদ্দুস মৃত্যুবরণ করেন। আর বাকি তিনজনকে উদ্ধার করে দ্রুতগামী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উক্ত ঘটনায় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আছেন।