Durnitibarta.com
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্ট: দালালকে কারাদণ্ড

প্রতিবেদক
Mym Office
জুন ২০, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি ও দালাল চক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ জুন) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে হাসপাতালের চিকিৎসকের চেম্বারে অবস্থান করে রোগীদের বিভিন্নভাবে হয়রানি ও দালালি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ রোগীদের হয়রানি বন্ধ এবং স্বাস্থ্যসেবার পরিবেশ স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।