তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসেবী স্বপনকে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ (২০জুন) শনিবার সকালে এ রায় প্রদান করেন। এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, থানার এসআই শামিম মিয়া প্রমূখ।
জানা যায়, উপজেলার পয়ারী ইউনিয়নের গড় পয়ারী এলাকার হাসিম উদ্দিনের ছেলে স্বপন মিয়া (২০) মাদক সেবন ও মাদক সেবনের পর উচ্ছৃঙ্খল আচরণের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, মাদক ব্যবসা এবং মাদক-সংশ্লিষ্ট সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

