Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১১ ড্রেজার বিকল

প্রতিবেদক
Mym Office
জুন ২৫, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় বুধবার (২৫ জুন/২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার কাচারিঘাট থেকে জালালের চর পর্যন্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১১টি ড্রেজার বিকল করে দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর প্রতিনিধি এবং কোতোয়ালি থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।