Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে ৯৫ পিস ইয়াবাসহ ‘কলা বাবুল’ গ্রেপ্তার, সহযোগী পলাতক

Link Copied!

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম আজিজুল হক বাবুল ওরফে ‘কলা বাবুল’।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) মধ্যরাতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ‘কলা বাবুল’কে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ট

পুলিশ আরও জানায়, এই অভিযান চলাকালীন চরসাহাপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘কানা তালেব’ পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক নির্মূলে ফুলপুর থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনির্দিষ্ট মামলা রুজু করে আজ শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

তিনি আরও জানান, মামলার পলাতক আসামি ‘কানা তালেব’কে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ টিম সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।