Durnitibarta.com
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিভাবান নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রতিবেদক
Mym Office
জুলাই ৬, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে উৎসাহ দিতে শেরপুরে প্রতিভাবান নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই/২৬) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবী মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিশিষ্ট ফুটবল কোচ সাধন বসাক, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আরিফ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দুইজন প্রতিভাবান ও সম্ভাবনাময় নারী ফুটবলারের হাতে দুটি বাইসাইকেল তুলে দেওয়া হয়। এ সময় তারা বাল্যবিবাহকে ‘না’ বলার অঙ্গীকার করেন এবং সর্বোচ্চ নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মেয়েদের শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের এমন মেধাবী খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও জেলা প্রশাসন এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করেন।