“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠানে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০আগস্ট) দুপুর ১২টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাদ মাহাম্মুদ জয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারি ডেল্টাল সার্জন ডা. সবুজ শিকদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মঞ্জুরুল হক, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সেফালি বেগম, প্রধানসহকারী সাইদুজ্জামান, অফিস সহকারী বাবুল মিয়া, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মো. তপু রায়হান রাব্বি, এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম ও প্রাকৃতিক পুষ্টির উৎস। জন্মের পর শিশুকে মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ১-৭ আগষ্ট নানা আয়োজন পালন করা হয়। বিশেষ করে ফুলপুরের বিভিন্ন দূর্গম এলাকায় সচেতনাতা মূলক সভা করা হয় এছাড়াও আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে তিনজন শিক্ষার্থী বিজয়ী নির্বাচিত হয়। অনুষ্ঠানের শেষপর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর ফুলপুর উপজেলার সমাপনী অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাঘর ও খাবার পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত চৌধুরী সহ অন্যান্যরা।

