Durnitibarta.com
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

প্রতিবেদক
Dhaka Office
আগস্ট ১০, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি “মহাখালী সাততলা ফাঁড়িতে অপকর্মের পাহাড়: পোশাকের আড়ালে ‘অসীম-গং’-এর মাদক ও ফিটিং বাণিজ্য!” শীর্ষক সংবাদে আমার বিরুদ্ধে মাদক সিন্ডিকেট পরিচালনা, ফিটিং বাণিজ্য ও স্থান দখলসহ বিভিন্ন গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়েছে। উক্ত অভিযোগসমূহের বিষয়ে আমার বক্তব্য হলো—প্রতিবেদনে প্রকাশিত অভিযোগগুলো অসত্য, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের পক্ষে আমার বিরুদ্ধে কোনো প্রামাণ্য তথ্য বা আইনগতভাবে প্রতিষ্ঠিত তথ্য নেই।

আমি একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে প্রচলিত আইন, বিধি-বিধান ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি। আমার দায়িত্ব পালনকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহল ভুল বা অসম্পূর্ণ তথ্য সরবরাহ করে থাকলে তার দায় আমার নয়।

প্রতিবেদনে আমার বক্তব্য যথাযথভাবে গ্রহণ ও প্রকাশ না করে একতরফাভাবে অভিযোগ উপস্থাপন করা হয়ে থাকলে তা সাংবাদিকতার নীতিমালা ও ন্যায্যতার পরিপন্থী। তাই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের নিকট অনুরোধ, বিষয়টি পুনঃযাচাই করে আমার বক্তব্য যথাযথভাবে প্রকাশ করা এবং অসত্য বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধন/প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

আমি প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আমার আইনগত অধিকার সংরক্ষণ করছি।

এএসআই অসীম

বনানী থানা, ডিএমপি, ঢাকা