Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চলো অভ্যাস বদলাই এই স্লোগানে ফুলপুরে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

Link Copied!

“পরিচ্ছন্নতা হোক প্রতিদিনের অভ্যাস” ‘চল অভ্যাস বদলাই, যেখানেই আমি সেখানেই পরিচ্ছন্নতা’ ময়মনসিংহের ফুলপুর পৌরসভার উদ্যোগে ‘পরিচ্ছন্নতা হোক প্রতিদিনের অভ্যাস’ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা বিষয়ে (১৫ আগস্ট) শনিবার দুপুরে জনসচেতনতা তৈরিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সাধনা ত্রিপুরার নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পেইনটি পরিচালিত হয়।
ক্যাম্পেইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সাধনা ত্রিপুরা বলেন, “পরিচ্ছন্নতা শুরু হোক নিজের ঘর, নিজের আঙিনা ও নিজের চারপাশ থেকে।” পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেন, “আমাদের ছোট্ট সচেতনতাই গড়ে তুলতে পারে পরিচ্ছন্ন ও সুন্দর ফুলপুর।” পরিচ্ছন্নতা কার্যক্রমকে সফল করতে পৌরবাসীর সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
ক্যাম্পেইন থেকে সবাইকে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং অন্যদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম , প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, হিসাবরক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েল, বাংলাদেশ খেলাফত মসলিশের উপজেলা সহ-সভাপতি আজহারুল ইসলাম সহ স্থানীয়রা।