ময়মনসিংহের ফুলপুর পৌরসভা আজ (২২ আগস্ট) শনিবার দুপুরে পরিদর্শন করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান মো. কবির আহামদ (গ্রেড-১)। পৌরসভায় আগমনে প্রথমেই উনাকে ফুল দিয়ে বরণ করে নেন ইউএনও সহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্মসচিব আলী হায়দার,ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাধনা ত্রিপুরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম সহ পরিকল্পনা কমিশনের অন্যান্য কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তারাগণ।
পরিদর্শনকালে ফুলপুর পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে বিশেষ প্রকল্পের আওতায় অর্থ বরাদ্দের বিষয়ে কবির আহামদ সম্মতি প্রদান করেন। এতে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

