Durnitibarta.com
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে টাকা আত্মসাতের অভিযোগে কর্মচারী আরিফকে কালীগঞ্জ থেকে গ্রেপ্তার

Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে প্রায় ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোঃ আরিফ হোসেন নামে এক দোকান কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের কালীগঞ্জ এলাকা থেকে শনিবার (২২ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফ হোসেন(২৮) ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মিচকীপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি ভাইটকান্দি বাজারের মেসার্স মোঃ আইয়ুব আলী প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক মোঃ আইয়ুব আলী স্ট্রোক ও কিডনিজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে দোকানের যাবতীয় দায়িত্ব আরিফ হোসেনের ওপর ন্যস্ত হয়। এ সুযোগে হিসাবের খাতা অনুযায়ী ১৯ লাখ ৬৩ হাজার ২৭৫ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া হিসাবের খাতায় আরও ১১ লাখ ৫০ হাজার টাকা না তুলে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, আত্মসাতের পর আরিফ হোসেন তার ফুফাতো ভাই মোঃ শহিদুল ইসলামের সহযোগিতায় পলাতক ছিলেন।
পরে মাননীয় পুলিশ সুপার(এসপি) মো. কামরুল হাসান ও ফুলপুরের সার্কেল (এএসপি) মো. রাকিবুর রহমানের দিকনির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে গাজীপুরের কালীগঞ্জ এলাকা থেকে আরিফ হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, তথ্যপ্রযুক্তি মাধ্যম সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অভিযুক্ত আরিফ হোসেন গাজীপুরের কাশিগঞ্জ এলাকায় অবস্থান করছেন। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করে ফুলপুর থানায় নিয়ে আসে আইনগত ব্যবস্থার মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়।