Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় বাসে তল্লাশি, ৪২ হাজার টাকার ভারতীয় মদসহ যুবক আটক

প্রতিবেদক
Mym Office
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদসহ সুজন মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার( ৮ সেপ্টেম্বর/২৬) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, কলমাকান্দা থেকে ঢাকাগামী ‘চন্দ্রডিঙ্গা ট্রাভেলস’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী সুজন মিয়ার কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার ৫০০ টাকা। সে হিসাবে মোট মূল্য প্রায় ৪২ হাজার টাকা।
আটক সুজন মিয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চৈতানগর গ্রামের হাছেন আলীর ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।