Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী

প্রতিবেদক
Mym Office
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি

ময়মনসিংহ(ফুলপুর)প্রতিনিধিঃ
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে এই প্রথম কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপ) এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুরের হোসেনপুর কলেজ প্রাঙ্গণে ১০ কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শেষে শনিবার(২৬ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা।
এসময় তিনি বলেন, আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নয়, সমাজ উন্নয়ন ও সচেতনতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রয়োজনে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠে। এছাড়াও বিভিন্ন রাষ্ট্রের ভাষা সহ নানান অভিজ্ঞতার উপর আনসার প্রশিক্ষণের মাধ্যমে দেশের বাহির থেকে পরিশ্রম করে বাংলাদেশের রেমিট্যান্স পাঠাচ্ছেন। এবং উদ্যোক্তা হয়ে কি নিজে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক বক্তব্যে বলেন, বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে আনসার ভিডিপি সদস্যদের সুসংগঠিত করা, দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা চেতনাকে আরও সুদৃঢ় করা। অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা আসন্ন জাতীয় নির্বাচনসহ জাতীয় যেকোন প্রয়োজনে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের বাস্তবমুখী অনুশীলন সম্পন্ন করে।
উপজেলা প্রশিক্ষক মো. আছাদুল্লাহিল গালিব সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন হোসেনপুর কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ আলী, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, পৌর দলনেতা মুশিউর রহমান মুন্না ও ইউপি দল নেতা তরিকুল ইসলাম, রাসেল সহ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একযোগে দীপ্তকন্ঠে জাতীয় সেবায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করে। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানাম আনসার ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক।