মো: কাকন সিকদার, বরিশালঃ মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের মুলাদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) মুলাদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন, অবৈধভাবে ইলিশ শিকার বন্ধ, জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং অভিযান চলাকালে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সারোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলায়েত হোসেন খান, পৌর বিএনপির সভাপতি এনামুল হক ইনু, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন (বিআরডিবি) কর্মকর্তা মো. সুমন মিয়া, পৌর যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম ঢালী।
পৌর ছাত্রদল সভাপতি সোহানুর রহমান সোহান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মোল্লা। সাংবাদিক ভূঁইয়া কামাল, মোশারফ হোসেন, রাসেল মল্লিক। মুলাদী পৌর ছাত্রদল সভাপতি সোহানুর রহমান সোহান।
সভায় বক্তারা বলেন, মা ইলিশ রক্ষায় নির্ধারিত সময়ে নদীতে ইলিশ শিকার সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। এ জন্য জেলে ও স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি নদীপথে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা প্রয়োজন। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ শিকার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

