Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৩ জনের কারাদণ্ড, কিশোরকে অভিভাবকের জিম্মায় দেওয়ার নির্দেশ

প্রতিবেদক
Mym Office
জুন ১৯, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৯ জুন ২০২৬) হালুয়াঘাট থানা পুলিশের চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গাঁজা সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধে মোঃ কাশেম (৬০), মাহাবুব হাসান (১৭), শরিফুল ইসলাম (২০) এবং ইয়াবা সেবী মোঃ রিয়াদুল (২৫)-কে আটক করা হয়।
পরবর্তীতে জন্ম নিবন্ধন যাচাই করে মাহাবুব হাসানের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাকে কারাদণ্ড প্রদান করা হয়নি। বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে। একইসঙ্গে তার অভিভাবককে ডেকে মুচলেকা গ্রহণ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মোঃ কাশেম, শরিফুল ইসলাম ও মোঃ রিয়াদুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।