Durnitibarta.com
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে সাবেক দুইবারের কাউন্সিলর তোফাজ্জল গ্রেপ্তার

Link Copied!

ময়মনসিংহের ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক দুইবারের নির্বাচিত কাউন্সিলর মো. তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) মধ্যরাতে ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকায় নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে গত জুলাই আন্দোলনে ছাত্র-ছাত্রীদের ওপর হামলাসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়েরের পর আজ সোমবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।