Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি বীজ ও সার বিতরণ

Link Copied!

কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করতে ময়মনসিংহের ফুলপুরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা পাওয়া প্রতি ১ জন কৃষককে আবাদের জন্য ৫ কেজি করে উন্নতমানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপিসহ মোট ২০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।