শাহ্ মাশুক নাঈম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুরবাজারে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (১০ জুন) বিকেলে সর্বস্হরের জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মোঃহারুনুর রশিদের সভাপতিত্বে মাওলানা জমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় ভারতীয় বিজেপি নেতা ও নাস্তিকদের সেদেশে বিচারের আওতায় আনতে হবে। আমরা তাদের বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। নাস্তিকদের বিচারের আওতায় আনা না হলে এদেশের তৌহিদী জনতা সর্বক্ষেত্রে ভারতীয় দ্রব্য বয়কট করার সিদ্ধান্ত নেবে।
মিছিলে উপস্থিত ছিলেন মহব্বতপুরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন,মাওলানা গিয়াস উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মাস্টার আইবুর রহমান,সেলিম আহমদ, ক্বারী আঃ কুদ্দুস মামুশাহ্, মহব্বতপুরের ব্যবসায়ী মোঃ আবদুল হামিদ, জসিমউদদীন,বশির উদ্দীন,জামাল উদ্দীন,রফিক মিয়া,ছমির উদ্দীন,ফুল মিয়া ফযছল আহমদ প্রমূখ।

