Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে পৌর বাজারে সেড নির্মাণ কাজের উদ্ভোধন

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৪, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর কাঁচা বাজারের সাতটি সেড ঘর নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার সেড ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।

জানা যায়, বিশ্বব্যাংক এর অর্থায়নে প্রাণি সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এভারেস্ট ইনঃ
লিঃ- টিউলিপ ইনঃ (জেভি) নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ পায়। ওই প্রতিষ্ঠানের ঠিকাদার আক্তারুজ্জামান জানান, পাঁচটি পৌরসভায় সাত কোটি
৯৬লক্ষ টাকা ব্যয়ে শেড ঘর নির্মাণ করা হচ্ছে। ঈশ্বরগঞ্জ পৌর বাজারে শেড নির্মাণ কত টাকা ব্যয়ে হচ্ছে তা জানতে চাইলে তিনি জানান এই মূহুর্তে
আমার জানা নেই।

পৌর মেয়র জানান আমার পৌরসভায় কত টাকা ব্যয়ে শেডঘর নির্মাণ হচ্ছে তা আমাকেও অবহিত করা হয়নি। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হানিফ জানান, নির্মাণ ব্যয়ের বিষয় আমাদেরও জানা নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক দুলাল ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মন্ডল, প্রেসক্লাবের আহব্বায়ক আবুল কালাম আজাদ, পৌর সচিব জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র আব্দুল মোতালেব প্রমূখ।