Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নিবার্চনে হেরেও বিজয়ী প্রার্থীকে অভিনন্দন

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৭, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে জয় লাভ করেন মো. হারুনুর রশিদ হারুন। নির্বাচনে পরাজিত হয়েও আসলাম হোসেন বিজয়ী প্রার্থী হারুনুর রশিদ হারুনকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটার্স দেন। বিষয়টি কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয় এবং এ নিয়ে এলাকায় আলোচনার ঝড় ওঠে। মো. আসলাম হোসেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে এ উপজেলায় ৮ইউনিয়ন, এক পৌরসভা ও উপজেলা পরিষদসহ ১২০টি ভোট। তার বিপরীতে তিন জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সোমবার উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সদস্য পদে মো. হারুনুর রশিদ হারুন ৭১ ভোট পেয়ে জয় লাভ করেন। তিনি পৌর আওয়ামীলীগের সভাপতি। নির্বাচনে মো. লুৎফর রহমান ৪০ ভোট এবং আসলাম হোসেন পেয়েছেন ৯ ভোট।

সর্বনিম্ন ভোট পেয়ে নির্বাচনে হেরে ফলাফল প্রকাশের পর আসলাম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ী প্রার্থী হারুনুর রশিদ হারুনের প্রতি শুভকামনা ও অভিনন্দন জানিয়ে স্ট্যাটার্স দেন। বিয়টি অল্প সময়ের মধ্যে ভাইরাল হয় এবং এ নিয়ে এলাকায় আলোচনার ঝড় ওঠে। ওই স্ট্যাটার্সে তিনি সকল ভোটারদেরও অভিনন্দন জানান। এতে তার উদার ও সহনশীল মানসিকতার প্রতিফলন ঘটে বলে তাকে পাল্টা অভিনন্দন জানিয়েছেন বিজয়ী প্রার্থী মো. হারুনুর রশিদ।

মো. আসলাম হোসেন জানান, নির্বাচন মানেই জয়-পরাজয়। তাই বলে যে জয়ী হয়েছে তাকে অভিনন্দন জানাতে কার্পণ্য করবো কেন। তিনি আরো বলেন, হারুনুর রশিদ হারুন আমার ছোট ভাই। আমাদের কাছ থেকে তার কিছু শিখার আছে। সে চাইলে সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আমি তাকে সর্বত্নক সহযোগিতা করবো।

মো. হারুনুর রশিদ হারুন বলেন, আসলাম হোসেন বয়সে বড়, উদার তার মানসিকতা। সহদর না হলেও তাকে বড় ভাইয়ের দৃষ্টিতে দেখি। রাজনীতিতেও তিনি সিনিয়র। তার হাত ধরে আমি রাজনীতি শিখেছি। নির্বাচনে হেরেও আমাকে অভিনন্দন জানিয়ে তিনি তার দায়িত্ব পালন করেছেন। বিষয়টি জেনে আমি তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেছি। খুব শিঘ্রই আমি তার সাথে সাক্ষাত করবো।