স্টাফ রিপোর্টার:
মুক্তাগাছায় উপজেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা রজব আলীকে গার্ড অব অনার (সম্মাননা) প্রদান করা হয়েছে। ২৬ অক্টোবর দুপরে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
গত ২৫ অক্টোবর উপজেলার দাওগাঁও ইউনিয়নের কাটবওলা এলাকার বীর মুক্তিযোদ্ধা রজব আলী রাতে তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বীর মুক্তিযোদ্ধা রজব আলীকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান ।
এসময় ইউএনও একেএম লুৎফর রহমান বলেন, জাতীর এই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধা রজব আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ হাই আকন্দসহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।

