Durnitibarta.com
ঢাকারবিবার , ৪ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে মাহেন্দ্র উল্টে দুই ভাগ্নেসহ যুবক নিহত

প্রতিবেদক
Mym Office
ডিসেম্বর ৪, ২০২২ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:

জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে খাদে পড়ে মাহেন্দ্র উল্টে প্রাণ গেল দুই ভাগ্নেসহ মামার। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঝাউদিতে এ দুঘর্টনা ঘটে। তবে অল্পের জন্যে প্রাণ রক্ষা পেয়েছেন মাহেন্দ্রের চালক।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের পরিদর্শক নূর মোহাম্মদ শিকদার।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা গ্রামের কালু ঘরামীর ৭ বছর বয়সী শিশুপুত্র জিহাদ ঘরামী ও ১০ বছর বয়সী জুবায়ের ঘরামী এবং তাদের মামা একই গ্রামের আব্দুল জলিল ঘরামীর ছেলে ২২ বছর বয়সী জহুরুল ঘরামী।

ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের পরিদর্শক নূর মোহাম্মদ শিকদার জানান, জমি চাষাবাদ শেষে মাহেন্দ্রযোগে তেল নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় দুই ভাগ্নেকে নিয়ে কৃষক জহিরুল ইসলাম। এসময় মাদ্রা এলাকায় পৌঁছালে খাদে পড়ে উল্টে পানিতে ডুবে যায় মাহেন্দ্রটি। এতে তার দুই ভাগ্নে জুবায়ের ঘরামী ও জিহাদ ঘরামী ঘটনাস্থলেই মারা যায়। আহত জহিরুলকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। তবে চালক আছাদ ঘরামী প্রাণে রক্ষা পায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, পুলিশ মাহেন্দ্রটি উদ্ধার করেছে। তবে চালক ও মালিকের ভুলের কারণে দুঘর্টনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপরেও যদি নিহতের পরিবার অভিযোগ দেয়, তাহলে বিষয়টি আমলে নেয়া হবে।