Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বোদায় দ্বিতীয় পৌর পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর

প্রতিবেদক
Khairul Islam Alamin
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে বোদা পৌরসভার দ্বিতীয় পৌর পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে পৌর ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে৷ পৌর পরিষদের প্রথম মেয়র ওয়াহিদুজ্জামান সুজা দায়িত্ব হস্তান্তর করেন নব-নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার আলী ও নব-নির্বাচিত কাউন্সিলরদের কাছে ।

এসময় প্রথম মেয়রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুনিরুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রোব, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু ইমতিয়াজ মির্জা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল, উপজেলা ছাত্রলীগের সবুজ-পিয়াল প্রমুখ।