Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে বাস দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১২, ২০২৩ ১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

জাহাঈীর আলম, বিশেষ প্রতিনিধি ।। ত্রিশালে বাস দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে বাস দুর্ঘটনায় ৬জন নিহতের ঘটনায় চালক ওবায়দুল্লাহকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওবায়দুল্লাহ ওই এলাকার মো. সূর্য্যত আলীর ছেলে। তিনি রাব্বি-সেতু পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১৪-১০০৪) চালক।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, উপজেলার বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় একটি বাস বিকল হয়ে পড়ে। এসময় পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ৬জন নিহত হয়।