নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের ভৈরবে পেটে ও পিঠে বেঁধে গাঁজা বহনের সময় আপন মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর/২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে ভৈরব পৌর শহরের দুর্জয় মোড়সংলগ্ন সিলেট বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক আপন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কাশিনগর নলগড়িয়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্জয় মোড়ের পূর্ব পাশে মেসার্স শাহ সুলতান এন্টারপ্রাইজের সামনে অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ময়মনসিংহগামী সাগরিকা পরিবহনের একটি বাসে (রেজি. নম্বর: ময়মনসিংহ-ব-১১-০৩৩৬) তল্লাশি চালিয়ে যাত্রী আপন মিয়াকে আটক করা হয়।

