ময়মনসিংহের ফুলপুরে হ্যান্ড ট্রলি চাপায় মোনায়েম(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(১৮ মে) বিকালে উপজেলার রূপসী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রামকৃষ্ণপুর এলাকার উত্তর পাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোনায়েম মিয়া ওই গ্রামের মোঃ আব্দুল মোতালেব এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনের পল্লী রাস্তায় একটি হ্যান্ড ট্রলি দাঁড়ানো ছিল। ওই সময় কয়েকজন শিশু মিলে ওইখানে খেলা করছিলেন। পরে অটোমেটিক গাড়িতে ঢালু থেকে নিচে নামার সময় শিশু মোনায়েম চাকার নিচে পড়ে যায় এতে করে তার মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাত হয় এবং রক্তপাত শুরু হয়। ওরে দ্রুত উপজেলা হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পরেছে। দূর দূরান্ত থেকে সংবাদ পেয়ে বাড়িতে ভিড় জমাচ্ছে লোকজন শেষবারের মতো এক নজর দেখার জন্য।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন বলেন, মাত্র আমি সংবাদটি পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের মাধ্যমে পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

