Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে হ্যান্ড ট্রলির চাপায় শিশুর মৃ’ত্যু

প্রতিবেদক
Editor
মে ১৮, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে হ্যান্ড ট্রলির চাপায় মোনায়েম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার রূপসী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এলাকার উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোনায়েম ওই গ্রামের মোঃ আব্দুল মোতালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনের পল্লী সড়কে একটি হ্যান্ড ট্রলি দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন শিশু সেখানে খেলাধুলা করছিল। পরে ঢালু রাস্তা দিয়ে একটি অটোমেটিক গাড়ি নিচে নামার সময় শিশু মোনায়েম ট্রলির চাকার নিচে পড়ে যায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা দ্রুত তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটিকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে বাড়িতে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসী।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, “ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”