নিজস্ব প্রতিবেদক :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।
সোমবার (৮ জুন ২০২৬) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাঁজা উদ্ধার করে স্বামী-স্ত্রীকে আটক করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা ৪টি মাদক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

