Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

‎ভালুকায় শিক্ষা প্রতিষ্ঠানের পুরোনো গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

‎ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার ৭০ বছর বর্ষী একটি পুরোনো কড়ই গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৫জুন) বিশ্ব পরিবেশ দিবসে জুমার নামাজের পর মাদরাসা মাঠে ওই কড়ই গাছের সামনে সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী পুরোনো কড়ই গাছটি শুধু মাদরাসার সৌন্দর্যই বৃদ্ধি করেনি, বরং স্থানীয় ইতিহাস ও পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত ছিল। গাছটি কর্তনের ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

‎বক্তারা অবিলম্বে গাছ কাটার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান ও জনস্বার্থসংশ্লিষ্ট স্থানে থাকা পুরোনো ও পরিবেশবান্ধব গাছ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।

‎এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ দাবী করেন, গাছটিতে বজ্রপাত হওয়ায় কেটে ফেলা হয়েছে।

‎মানববন্ধনে মাদরাসার সাবেক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।