তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) বিকেলে পৌরসভার আমুয়াকান্দা মাছ বাজারে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হছে ওই বাজারে।পরে সরজমিনে গিয়ে তার সততা পায় এবং মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্তকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি।
তিনি আরো বলেন, জনস্বার্থে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ ঘোষিত মাছ বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

