Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী

প্রতিবেদক
তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে এই প্রথম কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপ) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ময়মননিংহের ফুলপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) হোসেনপুর কলেজে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোল্যা আবু সাইদ।

এ সময় প্রধান অতিথি বলেন, “আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নয়, সমাজ উন্নয়ন ও সচেতনতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রয়োজনে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠে।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন হোসেনপুর কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রশিক্ষক মো. আছাদুল্লাহিল গালিব, পৌর দলনেতা মুশিউর রহমান মুন্না ও ইউপি দল , তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি সহ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানাম আনসার ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ কোর্সটি মোট ১০ কার্যদিবস ধরে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা এই ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণে অংশ নেন। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সচেতনতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। শৃঙ্খলা, মৌলিক নিরাপত্তা এবং সেবামূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।