তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা: ময়মনসিংহের ফুলপুরে প্রতিবাদে বিএনপির মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২২জুন/২০২৬) সোমবার সন্ধ্যা ৭টায় পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে গোলচত্বর সংলগ্ন আনঞ্জুমান মার্কেটের সামনে প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণ করেন, ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ন আহবায়ক এ কে এম সিরাজুল হক, মাজাহারুল ইসলাম নিপু, পৌর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন, এ কে এম আরিফুল হক সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের অংশগ্রহণে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

