Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

প্রতিবেদক
Mym Office
জুন ৯, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে ১ (এক) জনকে আটক করা হয়।
মঙ্গলবার (০৯ জুন ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরিদর্শক  চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।