Durnitibarta.com
ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিবেদক
Mym Office
জুলাই ১, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন বুধবার (১ জুলাই) সদর উপজেলার ৪৭ নম্বর বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশ, পরিচ্ছন্নতা, শিক্ষার্থীবান্ধব শিক্ষা কার্যক্রম এবং আনন্দময় পাঠদান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক শিক্ষার্থী উপস্থিতির হারকে সন্তোষজনক উল্লেখ করেন। তবে ২-১টি শ্রেণিতে উপস্থিতির হার তুলনামূলক কম থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় তিনি ইউনিফর্মবিহীন অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্মের ব্যবস্থা করার আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের মাঝে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।