Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে এক কেজি গাঁ’জাসহ দুই যুবক গ্রেফতার

প্রতিবেদক
Mym Office
আগস্ট ১৭, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট/২৬) দুপুর সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর পৌরসভার দিউ বেপারীপাড়া এলাকায় অভিযান চালায় ফুলপুর থানা-পুলিশ। এ সময় সাদেক নেতার মুরগির খামারসংলগ্ন জনৈক আশরাফের পরিত্যক্ত মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তা থেকে মো. শাহিন মিয়া (২৪) ও মো. হাশেম আলী (৩২)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শাহিনের দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম এবং হাশেমের কাছ থেকে আরও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ এক কেজি। এর আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।
গ্রেপ্তার দুজনই ফুলপুর উপজেলার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।