Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ইশরাক ইস্যুতে বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে: হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ১৯, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে।

রোববার (১৮ অক্টোবর) রাত সোয়া ১১টায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট করেন হাসনাত।

পোস্টে তিনি লিখেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভূয়া। এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে সেটি।

তিনি আরও লিখেন, ‘মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন। এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের পদত্যাগ দাবি করা। এই মিডিয়া ক্যুর পিছনে উনার হাত আছে কি-না খতিয়ে দেখা উচিত।’