Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার,প্রাইভেটকার জব্দ

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২৪, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর/২৬) ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রবপুর এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার আমলাপাড়া কমলপুর এলাকার আব্দুল আলী ওরফে মসম (৩২) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার রতনপুর এলাকার ইমন মিয়া (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। পরে অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।#