Durnitibarta.com
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

১০ ডিসেম্বরের পর বাতিল হতে পারে হজ নিবন্ধন, দ্রুত যা করতে হবে

প্রতিবেদক
Durnitibarta ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

২০২৭ সালের হজে যেতে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন—এমন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বকেয়া অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া শেষ না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা সব হজযাত্রীকে এ সময়সীমার মধ্যে চূড়ান্ত নিবন্ধন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকার ৫(৬) ধারা অনুযায়ী, প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে। ফলে যারা ইতিমধ্যে প্রাথমিক নিবন্ধন করেছেন, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ জমা ও নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।

এ অবস্থায় ২০২৭ সালের হজে অংশ নিতে ইচ্ছুক সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার সব প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বকেয়া অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সূত্রঃ BSS NEWS