Durnitibarta.com
ঢাকাবুধবার , ৮ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিস্কুটের প্রলোভনে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণের মামলায় আসামী গ্রেফতার

প্রতিবেদক
Mym Office
জুন ৮, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুকে বিস্কুটের প্রলোভনে ধর্ষণের মামলায় মোঃ শামছুল হক (৪৫) নামে একজনকে এক গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।
গ্রেপ্তারকৃত মোঃ শামছুল হক উপজেলার আন্দারিয়াপাড়া এলাকার মৃত ছয়েব আলীর ছেলে।
বুধবার (৮ জুন) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (৭ জুন) দ্বিবাগত দ্বিবাগত রাতে জেলার ভালুকা উপজেলার মামারিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে র‍্যাব-১৪’র সহকারী পরিচালক (স্কোয়াড কমান্ডার) মোঃ আনোয়ার হোসেন বলেন, গত ১১ মে ওই শিশু ছাগল আনার জন্য বাড়ি থেকে বের হয়। এই সুযোগে সামছুল হক ভিক্টিমকে বিস্কুটের প্রলোভনে নির্জন জায়গায় নিয়ে জোড়পুর্বক ধর্ষণ করে। এসময় ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সামছুল হক পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে ১৩ মে ওই শিশুর বাবা বাদী হয়ে ফুলপর থানায় মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল হক ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।