Durnitibarta.com
ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নাতীর স্ট্যাম্পের আঘাতে প্রাণ গেল নানার

প্রতিবেদক
Mym Office
সেপ্টেম্বর ২১, ২০২২ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের মুক্তাগাছায় নাতীর স্ট্যাম্পের আঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এই ঘটনায় নাতী ফরিদ মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঘোগা ইউনিয়নের হাতিল মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত শাহজাহান ওই ইউনিয়নের হাতিল মধ্যপাড়ার মৃত চাঁন্দব আলীর ছেলে। গ্রেপ্তারকৃত ফরিদ মিয়া (২৫) ওকই এলাকার মোঃ হাবুল মিয়ার ছেলে।
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল রেহান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, আনুমানিক চার বছর আগে দুঃসম্পর্কের নানা শাহজাহান মিয়া, নাতী ফরিদ মিয়াসহ স্থানীয় বেশ কয়েকজন ৪০ দিনের চিল্লার জামাতে যায়। সেখানে দু’জনের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নাতীকে ফরিদকে চড়থাপ্পড় মারে শাহজাহান মিয়া। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা হয়ে যায়।
ঘটনার দিন বিকালের দিকে ছাগল নিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মোঃশাহজাহান। এমন সময় ফরিদ তার হাতে থাকা ক্রিকেট স্ট্যাম্প দিয়ে শাহজাহান মিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় শাহজাহান মিয়া।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে, হাসপাতালের কাছাকাছি যেতেই সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শাহজাহান মিয়া মারা যায়।
উপ-পরিদর্শক রাসেল রেহান চৌধুরী বলেন, এই ঘটনার প্রধান অভিযুক্ত ফরিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এই ঘটনায় দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।