Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৪ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৪, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফারুক মিয়া, (জামালপুর) দেওয়ানগঞ্জঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৪ নং হাতীভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর) দুপুরে কাঠার বিল হাই স্কুল প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মুখলেছুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, সদস্য নারায়ণ চন্দ পাল রানা,সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন,সদস্য সানাউল হক জ্যোতি, সদস্য ও কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক।

হাতীভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।