Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদ নির্বাচনে হালুয়াঘাটে সদস্য পদে বিজয়ী কাঞ্চন

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৭, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে হালুয়াঘাটে সদস্য পদে অটোরিকশা প্রতীকে ১৫৯ ভোট পেয়ে কাঞ্চন কুমার সরকার নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মজিুবুর রহমান পেয়েছেন ২ ভোট। কাঞ্চন কুমার সরকার উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। অপর দিকে মজিবুর রহমান যুব অধিকার পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সদস্য।

সোমবার বেলা সোয়া ২টার দিকে প্রিজাইডিং অফিসার ও হালুয়াঘাট পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া মহিলা সদস্য পদে আছমাউল হোছনা শিমুল (দোয়াত কলম) ৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনজু আরা বেগম (লাটিম) পেয়েছেন ৪৯ ভোট।

আর চেয়ারম্যান পদে ইউসুফ খান পাঠান (আনারস) পেয়েছেন ১১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম (চশমা) পেয়েছেন ২৮ ভোট