স্টাফ রিপোর্টার :
শেরপুরের জজ আদালতের আইনজীবী এডভোকেট সাব্বির হাসানকে অবগতি না করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পদ পদবিতে নাম সংযুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন ওই আইনজীবী।
তিনি লিখিত ও মৌখিক প্রতিবাদে জানায়, তিনি কোন দিনই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না বা এখনও নেই। তারপরও তার অনুমতি ব্যাতিরেখে সম্প্রতি জেলা যুব দলের আইন বিষয়ক সম্পাদক, তারেক পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জিয়া পরিষদের কার্যনির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ দপ্তর সম্পাদক পদায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে দেয়া হয়।
পরবর্তিতে এসব পদে থাকার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে মৌখিক ভাবে অবগত করি যেন আমাকে ওইসব পদ থেকে অব্যহতি প্রদান করে। কিন্তু তারপরও আমাকে অব্যাহতি প্রদান বা নাম কর্তন না করার প্রতিবাদ করে বিভিন্ন সময়ে লিখিত ভাবে অবগত করি। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারী সকল পদ থেকে অব্যাহতি চেয়ে সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি ও সম্পাদক বরাবর চিঠি প্রেরণ করেছি।
এমতাবস্থায় আমি বিএনপির কোন রাজনীতির সাথে জড়িত নই এই মর্মে লিখিত ও মৌখিক ভাবে বক্তব্য প্রদান করলাম এবং আমাকে বিএনপির রাজনীতির সাথে জড়ানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এডভোকেট সাব্বির হাসান শহরের গাঙিনাপাড়স্থ তার নিজস্ব চেম্বারে শুক্রবার(১০ ফেব্রুয়ারী/২৩)সকালে স্থানীয় সাংবাদিকদের সামনে এসব বক্তব্য পেশ করেন।

