বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ করেছেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৬টি কর্মী সমাবেশের মধ্যে এটি ৫কর্মী সমাবেশ। বুধবার বিকেলে উপজেলার তারুন্দিয়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারুন্দিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদ খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইঁয়া সুমন, তারুন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়াম্যান আব্দুল হালিম প্রমুখ।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি সাইদুল গণী ভূইঁয়া রুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওলিউল্লাহ রাসেল, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান গনি ভূইয়া হীরা, সাবেক সহ-সভাপতি অর্ণব হোম চৌধুরী, উপজেলা যুবমহিলা লীগ সভাপতি শিউলি আক্তার, পৌর যুবমহিলা লীগের সভাপতি কামরুন্নাহার কণা, সাধারণ সম্পাদক রিফাত জাহানসহ ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের জনসাধারণ।
এছাড়াও উক্ত সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


